পোস্টগুলি

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাদকসেবীকে তিন মাস করে কারাদণ্ড

ছবি
রংপুরের কাউনিয়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনজন মাদকসেবীকে পৃথকভাবে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (০৬ জুন ২০২৬) কাউনিয়া থানাধীন খোপাতী এলাকায় কাউনিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মাদক সেবনের দায়ে খোপাতী এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মোঃ রেজাউল হক, মৃত মঞ্জুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী এবং চানঘাট এলাকার আব্দুল কাদেরের ছেলে মোঃ ওমর ফারুককে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত তিনজনকে পৃথকভাবে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালীগঞ্জে সালিশে ক্রেতাকে বেধড়ক পিটালেন ইউপি সদস্য

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে আইন নিজের হাতে তুলে নিয়ে এক ব্যক্তিকে পরিবারের সামনে প্রকাশ্যে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মদাতী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। অভিযুক্ত জনপ্রতিনিধির নাম মোঃ শাহাজাদা সেলিম (শাহাজাদা মজিদ)।স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একটি মসজিদ থেকে মাইক চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী এক ব্যক্তি না জেনে সেই চোরাই মাইকটি ক্রয় করেন। বিষয়টি জানাজানি হলে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের নেতৃত্বে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে কোনো আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে, ওই ব্যক্তির পরিবারের সদস্যদের সামনেই তাকে প্রকাশ্যে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন ওই ইউপি সদস্য।সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের এই চিত্র ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। সাধারণ মানুষ এই ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। স্থানীয় সচেতন মহল আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সালিশের নামে বর্বরতা চালানো ওই ইউপি সদস্যের বিরুদ্ধে দ্রুত সুষ্ঠু তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

কাউনিয়ায় ১০০ পিস ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ছবি
রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কুটি চন্দ্রখানা এলাকার হামিদ আলীর ছেলে মোঃ হাসান আলী (২৭) এবং যতিন্দ্রনারায়ন এলাকার হাফিজারের মেয়ে মোছাঃ আলপিনা খাতুন (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কুড়িগ্রাম থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে দুই ব্যক্তি রংপুরের দিকে আসছে। পরে অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কাউনিয়া উপজেলার হলদিবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। রাত ১২টা ৪০ মিনিটে সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের সাইড বক্সের এয়ার ক্লিনারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৫০ সিসি...

জুয়া খেলার সামগ্রীসহ ২ জুয়ারী গ্রেফতার, পলাতক ৪/৫ জন

ছবি
রংপুরের কাউনিয়া উপজেলায় বিশেষ অভিযানে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ দুই জুয়ারীকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ। এসময় আরও ৪/৫ জন জুয়ারী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— সুশান্ত চন্দ্র বর্মন (৪০), পিতা- ইন্দ্র মোহন, সাং- নরসিংহ এবং মোঃ মোক্তার আলী (৩৮), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- গঙ্গানারায়ন, থানা- পীরগাছা, জেলা- রংপুর। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে রাত সাড়ে ১০টার দিকে কাউনিয়া থানার এসআই (নিঃ) মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় রাত্রিকালীন মোবাইল ডিউটিতে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নের পশ্চিম শিবু বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈদ্যুতিক আলোতে টাকার বিনিময়ে জুয়া খেলা চলছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। তবে আরও ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন চিহ্নযুক্ত জুয়া খেলার ফর্দ্দ, কাঠের ৫টি গুটি, একটি ছোট ডাবু এবং জুয়া খেল...

সাংবাদিককে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

ছবি
প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী নারী সাংবাদিক গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর বউ বাজার এলাকায় এক নারী সাংবাদিককে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা: শামিমা আক্তার টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, মোছা: শামিমা আক্তার (৪৫), স্বামী মৃত ইমরান আহমেদ, পেশায় একজন সাংবাদিক। তিনি দাবি করেন, স্থানীয় কিছু অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য ও প্রমাণ তার মোবাইল ফোনে সংরক্ষিত থাকায় দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই পূর্ব শত্রুতার জেরে তাকে বিভিন্ন সময় হুমকি ও হয়রানি করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ মে ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ি ফেরার পথে পূর্ব আরিচপুর বউ বাজার এলাকায় তাকে পথরোধ করেন অভিযুক্ত মোছা: রুপালি আক্তার (৩৫) ও তার স্বামী মো: ইমরান হোসেন রাকিব। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে উভয়ে মিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ...

কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

ছবি
রংপুরের কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি হলেন ওবায়দুল হক ওবায়ের (৩১)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার কদমতলী থানার রায়েরবাগ এলাকার মোজাহিদ নগর বালুরমাঠ সংলগ্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কাউনিয়া থানার জিডি নং-১০৭২ মূলে এসআই (নিরস্ত্র) মোঃ মনিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযানে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে করে এক ব্যক্তি মাদক বহন করছে। সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশ সদস্যরা কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকায় অবস্থান নেয়। পরে সোর্সের তথ্য অনুযায়ী “সাবিত পরিবহন” নামের ভুরুঙ্গামারী-ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে বাসের মাঝামাঝি সিটে বসা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে উপস্থি...

কাউনিয়া থানা পুলিশ কর্তৃক ২০ বোতল মাদকদ্রব্য ফেয়ারডিলসহ ০১ জন আটক।

ছবি
রংপুরের কাউনিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য ফেয়ারডিল সিরাপ ও ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মামলার বাদী এসআই (নিরস্ত্র) মোঃ সাহানুর আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ কাউনিয়া থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন। গত ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আহসান পরিবহনের একটি বাসযোগে একজন ব্যক্তি লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বহন করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ, কাউনিয়া থানাকে অবহিত করে তার নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে কাউনিয়া থানাধীন ৫নং বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া মৌজাস্থ কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে তিস্তা-রংপুর মহাসড়কে অবস্থান গ্রহণ করা হয়। পরবর্তীতে সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী আহসান পরিবহনের লালমনিরহাট-ঢাকাগামী যাত্রীবাহী বাস (রেজি নং- ঢাকা মেট্রো ব-১৫-৪৬৯২) সেখানে পৌঁছালে পুলিশ বাসটিকে থামানোর সংকেত দেয়...

হজ এজেন্সির মাধ্যমে আত্মসাতের অভিযোগে কাউনিয়ায় কলেজ প্রভাষক গ্রেফতার।

ছবি
রংপুরের কাউনিয়ায় হজ এজেন্সির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এক কলেজ প্রভাষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে ২০২৬) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কাউনিয়া উপজেলার মিরবাগ ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবু। তিনি উপজেলার গদাধর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে GR ২টি ও CR ৩টিসহ মোট ৫টি মামলার ওয়ারেন্ট ছিল। এসব মামলায় হজ এজেন্সির মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কাউনিয়ায় প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যালয়কে সৌজন্য উপহার প্রদান।

ছবি
রংপুরের কাউনিয়া উপজেলায় প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় খোদ্দ ভূতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদবাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে সৌজন্য উপহার প্রদান করা হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে কাউনিয়া উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার খোরশেদ আলমের পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া আমিন,আহসান হাবীব বিপ্লব, সহকারী সেক্রেটারি, যুব বিভাগ, কাউনিয়া উপজেলা শাখা। বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যে পাশে থাকার আশ্বাস দেন তারা।

রংপুরের কাউনিয়ায় চুরি হওয়া সেচ পাম্প উদ্ধার, আটক ২

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ রংপুরের কাউনিয়া উপজেলায় কৃষি জমির সেচ কাজে ব্যবহৃত চুরি হওয়া পানির পাম্প উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং আরও এক পলাতক আসামির নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নের গোপাল এলাকার বাসিন্দা মোঃ আতিকুর রহমান তার আবাদি জমিতে সেচ কাজের জন্য MARQUIS কোম্পানির ৩ হর্স পাওয়ারের একটি পানির পাম্প ব্যবহার করতেন। যার আনুমানিক মূল্য ২৫ হাজার ৫০০ টাকা। গত ৭ মে সন্ধ্যায় জমিতে পানি সেচ দিয়ে রাত সাড়ে ১০টার দিকে গিয়ে তিনি দেখতে পান পাম্পটি চুরি হয়ে গেছে। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় সূত্রে জানতে পারেন, এলাকার মনির হোসেন, আব্দুল মজিদ ও এনামুল হক ডাকু পেশাদার চোরচক্রের সদস্য। এর ভিত্তিতে ৮ মে রাতে হারাগাছ থানাধীন মেনাজ বাজার এলাকা থেকে মনির হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাহাগীলি এলাকা থেকে আব্দুল মজিদকে আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী হারাগাছ থানাধীন মেনাজ বাজার জামে মসজিদের দক্ষিণ পাশে একটি ইলেকট্রনিক্স দোকানের ...

রংপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ রংপুর মহানগরীর মাহিগঞ্জ মেট্রো থানাধীন হরগোবিন্দ এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর। বুধবার (৭ মে) দুপুর আনুমানিক ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেলের একটি অভিযানে মাহিগঞ্জ মেট্রো থানার ০১ নং কল্যানী ইউনিয়নের হরগোবিন্দ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোঃ উমর ফারুক ওরফে বাবু (২৮) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ির এককক্ষ বিশিষ্ট বসতঘরের ভেতর থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির বাম কোচর থেকে একটি কালো রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রাখা ১৮৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার প্রতিটি ট্যাবলেটের ওজন ১০০ মিলিগ্রাম করে মোট ১৮.৫ গ্রাম। ঘটনাস্থলেই ডিজিটাল নিক্তির মাধ্যমে মাদকদ্রব্যের ওজন নিশ্চিত করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৫ হাজার ৫০০ টাকা। গ্রেফতারকৃত উমর ফারুক ওরফে বাবু হরগোবিন্দ এলাকার বাসিন্দা। তিনি মোঃ নাজিমুদ্দিনের ছেলে। এ ঘটনায় মাহিগঞ্জ মেট্রো থানায় মাদকদ্রব্য নিয়ন...

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন, জানাল ইরান

ছবি
আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন, জানাল ইরান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। আজ রোববার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়। খবর বিবিসি ও সিএনএনের। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’ রয়টার্সের প্রতিবেদনের তথ্য, আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

রংপুরে আরডিআরএসের উদ্যোগে প্রবাসফেরত যুবককে সিড মানি সহায়তা প্রদান

ছবি
রংপুরে প্রবাস থেকে ফিরে আসা এক যুবককে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ব্যবসায়িক সহায়তা প্রদান করেছে RDRS Bangladesh। “ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং ইন পারসন্স (FSTIP)” প্রকল্পের আওতায় প্রবাসফেরত আকাশ মিয়া (আইডি: RDRS_RM_4212)-কে মোবাইল সার্ভিসিং ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ ও সামগ্রী হস্তান্তর করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রংপুরে এ সহায়তা প্রদান করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে RDRS Bangladesh। এতে অর্থায়ন করছে United States Department of State (USDOS) এবং কারিগরি সহায়তা দিচ্ছে Winrock International। মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা সমমূল্যের মোবাইল সার্ভিসিং উপকরণ প্রবাসফেরত আকাশ মিয়ার হাতে তুলে দেওয়া হয়, যাতে তিনি নিজ উদ্যোগে ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে পারেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক নেছারুল হক, আইএমও সমন্বয়ক দেবাশীষ রায়, এফএসটিআইপি প্রকল্পের প্রজেক্ট অফিসার আব্দুর রহমান ও সিএম জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সহায়তা গ্রহণ শেষে আকাশ মিয়া সন্তোষ প্রকাশ করে RDRS Bangladesh-এর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সহায়তার মাধ্যমে তি...

শিবচরকে মাদকমুক্ত রাখতে ‘ঝুঁকি নিতেও প্রস্তুত’—কঠোর বার্তা এমপি হানজালার

 শিবচরকে মাদকমুক্ত রাখতে ‘ঝুঁকি নিতেও প্রস্তুত’—কঠোর বার্তা এমপি হানজালার শিবচর উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেন, কাঙ্ক্ষিতভাবে প্রশাসনের সহযোগিতা না পেলেও নিজ উদ্যোগে রাতের বেলা মাদকের বিরুদ্ধে অভিযানে নামবেন। যুবসমাজকে যেকোনো উপায়ে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাকাটা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। সভায় এমপি হানজালা বলেন, “রাতের বেলা আমি যেভাবে চাই সেভাবে যদি আপনাদের সহযোগিতা না পাই, তবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযানে নেমে যাবো।” তিনি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও সুন্দর শিবচর গড়তে প্রশাসন ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার শাইখা সুলতানা, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহউদ্দিন কাদের,...

দেশে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ছবি
দেশে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানা যায়। প্রাথমিক কর্মসূচি শুরু হচ্ছে ১৩ জেলার একটি করে ওয়ার্ডে। সুষ্ঠু ব্যবস্থাপনায় উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন। কমিটির প্রধান হচ্ছেন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। এর আগে গত রোববার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটির সভায় জানানো হয়, শুরুতে দুটি উপজেলায় পাইলট প্রকল্প চালানোর পরিকল্পনা থাকলেও তা সম্প্রসারণ করে দেশের ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে সুসংগঠিতভাবে সহায়তা দেয়া হবে। এ লক্ষ্যে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। উপকারভোগী নির্বাচন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যের মাধ্যমে করা হলেও, আর্থিক তথ্য না থাকায় নির্বাচিত ওয়ার্ডে সরেজমিন যাচাই-বাছাই করে সুবিধাভোগী চূড়ান্ত করা হবে। পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত...

জামায়াতে ইসলামীর মতো একটা কিউট পাত্রী চাই: আম্মার

ছবি
রাকসু জিএস-এর সভাপতি সালাহ উদ্দীন আম্মার জামায়াতে ইসলামীর ভূমিকার সমালোচনা করে বলেছিলেন, তিনি এমন একজন ‘পাত্রী’ খুঁজছেন যেভাবে জামায়াত বিরোধী দল হিসেবে কাজ করে। তিনি বলেন, সারাদিন বাইরে থাকবেন এবং বিরোধী দলের চাপ অনুভব করবেন না। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য প্রকাশ করেন। আম্মার উল্লেখ করেন, বাংলাদেশে বিরোধী দলগুলো যেন ‘কিউট’ হয়ে গেছে। তিনি নতুন প্রজন্মের মতই একজন জীবনসঙ্গী চান, যিনি দিনভর স্বাধীন থাকবেন, রাতে ফুল নিয়ে রোমান্টিক হবেন এবং ছোটখাটো বিষয় মাফ করবেন। তিনি রাজনীতিক পরিস্থিতিকেও বর্ণনা করেন যেন ‘কিউট মডেল’-এর মতো, যেখানে ক্ষমতাসীন দল হরতাল ডাকছে, কিন্তু বিরোধী দল বরাবরের মতো কোমলভাবে প্রতিক্রিয়া করছে। তিনি আক্ষেপ করেন, কীভাবে দেশে দায়িত্ব এবং ভূমিকা উল্টে যায়, কিন্তু নাটক থামে না। শেষে হাস্যরসে বলেন, সব মিলিয়ে তিনি এমন একজন জীবনসঙ্গীর সন্ধানে আছেন, যিনি জামায়াতের মতো ‘পাত্রী’ হিসেবে থাকবেন।

রংপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

ছবি
রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ‘ক’ সার্কেল। রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় রংপুর মহানগরীর হারাগাছ মেট্রো থানার হরগোবিন্দ গ্রাম, কোতয়ালী মেট্রো থানার হনুমানতলা, কালেক্টর ক্রিকেট গ্রাউন্ড মাঠের পূর্ব পাশের পুকুর এলাকা এবং ঘাঘট সোনা পার্কের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় জেলা প্রশাসক কার্যালয়, রংপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ‘ক’ সার্কেলের পরিদর্শক এস এম এলতাস উদ্দিনের তত্ত্বাবধানে। অভিযানে মোঃ মমিনুল ইসলাম মমিন (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় একটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে আটক আসামীকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক এস এম এলতাস উদ্দিন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

ছবি
বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া হয়। পরে বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যবর্গকে নিয়ে শহীদ মিনারে পুনরায় পুস্পস্তবক অর্পণ করেন। এর পরেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যবর্গকে নিয়ে শহীদ মিনারে পুনরায় পুস্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. বিটু

ছবি
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. বিটু প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ডা. মনোয়ারুল কাদির বিটু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্বে যোগদানের পর থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ ৬ বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)

ছবি
দীর্ঘ ৬ বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রীদের জন্য হল এবং রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ কাজের পুনরায় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এই নির্মাণকাজের উদ্বোধন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, সাবেক প্রশাসনের দুর্নীতির কারণে এই ভবনগুলোর কাজ বন্ধ ছিল। আমি যখন দায়িত্ব নিই, তখন হল এবং রিসার্চ ইনস্টিটিউটের কাজ শুরু করার জন্য আবেদন করি। পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই কাজের জন্য পুনরায় অনুমোদন দেয়। আমরা আগের ফান্ডের টাকা এবং নতুন করে ৭৭ কোটি টাকা বাজেট নিয়ে এই কাজ শুরু করতে যাচ্ছি। উপাচার্য আরও জানান, নির্মাণাধীন এই ভবন দুটিতে এখন পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়া ঠিকাদারদের কাছে থাকা অতিরিক্ত ১৫ কোটি টাকাসহ বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে বাকি নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফার্নিচার...