রংপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুর মহানগরীর মাহিগঞ্জ মেট্রো থানাধীন হরগোবিন্দ এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর।

বুধবার (৭ মে) দুপুর আনুমানিক ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেলের একটি অভিযানে মাহিগঞ্জ মেট্রো থানার ০১ নং কল্যানী ইউনিয়নের হরগোবিন্দ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মোঃ উমর ফারুক ওরফে বাবু (২৮) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ির এককক্ষ বিশিষ্ট বসতঘরের ভেতর থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির বাম কোচর থেকে একটি কালো রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রাখা ১৮৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার প্রতিটি ট্যাবলেটের ওজন ১০০ মিলিগ্রাম করে মোট ১৮.৫ গ্রাম। ঘটনাস্থলেই ডিজিটাল নিক্তির মাধ্যমে মাদকদ্রব্যের ওজন নিশ্চিত করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৫ হাজার ৫০০ টাকা।

গ্রেফতারকৃত উমর ফারুক ওরফে বাবু হরগোবিন্দ এলাকার বাসিন্দা। তিনি মোঃ নাজিমুদ্দিনের ছেলে।

এ ঘটনায় মাহিগঞ্জ মেট্রো থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের এক পরিদর্শক জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এডভান্স ডিটেনশন মামলার পরোয়ানা অনুযায়ী গ্রেফতার

কাউনিয়ায় অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক গ্রেফতার।

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধে যুবক খুন, প্রধান আসামী গ্রেফতার