কাউনিয়ায় প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যালয়কে সৌজন্য উপহার প্রদান।

রংপুরের কাউনিয়া উপজেলায় প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় খোদ্দ ভূতছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদবাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে সৌজন্য উপহার প্রদান করা হয়েছে।

বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে কাউনিয়া উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার খোরশেদ আলমের পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া আমিন,আহসান হাবীব বিপ্লব, সহকারী সেক্রেটারি, যুব বিভাগ, কাউনিয়া উপজেলা শাখা।

বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যে পাশে থাকার আশ্বাস দেন তারা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এডভান্স ডিটেনশন মামলার পরোয়ানা অনুযায়ী গ্রেফতার

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধে যুবক খুন, প্রধান আসামী গ্রেফতার

কাউনিয়ায় অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক গ্রেফতার।