পোস্টগুলি

জুন, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাদকসেবীকে তিন মাস করে কারাদণ্ড

ছবি
রংপুরের কাউনিয়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনজন মাদকসেবীকে পৃথকভাবে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (০৬ জুন ২০২৬) কাউনিয়া থানাধীন খোপাতী এলাকায় কাউনিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মাদক সেবনের দায়ে খোপাতী এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মোঃ রেজাউল হক, মৃত মঞ্জুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী এবং চানঘাট এলাকার আব্দুল কাদেরের ছেলে মোঃ ওমর ফারুককে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত তিনজনকে পৃথকভাবে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালীগঞ্জে সালিশে ক্রেতাকে বেধড়ক পিটালেন ইউপি সদস্য

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে আইন নিজের হাতে তুলে নিয়ে এক ব্যক্তিকে পরিবারের সামনে প্রকাশ্যে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মদাতী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। অভিযুক্ত জনপ্রতিনিধির নাম মোঃ শাহাজাদা সেলিম (শাহাজাদা মজিদ)।স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একটি মসজিদ থেকে মাইক চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী এক ব্যক্তি না জেনে সেই চোরাই মাইকটি ক্রয় করেন। বিষয়টি জানাজানি হলে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের নেতৃত্বে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে কোনো আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে, ওই ব্যক্তির পরিবারের সদস্যদের সামনেই তাকে প্রকাশ্যে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন ওই ইউপি সদস্য।সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের এই চিত্র ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। সাধারণ মানুষ এই ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। স্থানীয় সচেতন মহল আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সালিশের নামে বর্বরতা চালানো ওই ইউপি সদস্যের বিরুদ্ধে দ্রুত সুষ্ঠু তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।