পোস্টগুলি

জুলাই, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফায়ার সার্ভিসের ড্রাইভারের আত্মহত্যা: ৮৫ লাখ টাকার লেনদেনের অভিযোগ, পরিচালকের অস্বীকার

ছবি
   নিজস্ব প্রতিবেদক:  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন গাড়িচালক মো. সিহাব উদ্দিন (পরিচিতি নম্বর: ২০০২/৪০০৬৪১) আত্মহত্যা করেছেন। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার নাংলু গ্রামের বাসিন্দা মো. মাহবুবুর রহমানের ছেলে। তার মূল কর্মস্থল ছিল বাঘাবাড়ী ঘাট নদী ফায়ার স্টেশন, শাহজাদপুর, সিরাজগঞ্জ। তবে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেনের টেলিফোনিক নির্দেশে তিনি সায়দাবাদ পাওয়ার প্ল্যান্ট ফায়ার স্টেশন, সিরাজগঞ্জে সংযুক্ত হিসেবে কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সংযুক্ত কর্মস্থলের কোয়ার্টারে নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সিহাব উদ্দিন। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ফায়ার স্টেশনের অন্যান্য সদস্যরা গোসল করতে গেলে সিহাব কক্ষে একাই ছিলেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সহকর্মীরা কক্ষে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সহকর্মীর দাবি, সিহাব কয়েকজন চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে একজন ঊর্ধ্বতন কর্ম...

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বদিউজ্জামানের কবর জিয়ারত করলেন কাউনিয়া উপজেলা জাতীয় যুবশক্তি-এনসিপি ও জাতীয় ছাত্রশক্তি

ছবি
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রংপুরের কাউনিয়া উপজেলা জাতীয় যুবশক্তি-এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে শহীদদের স্মরণে কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর উপজেলার ৪ নম্বর শহীদবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝাপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বদিউজ্জামানের কবর জিয়ারত করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের আদর্শ, ত্যাগ ও দেশপ্রেম আগামী প্রজন্মকে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করবে। দোয়া মাহফিলে আল্লাহ তাআলার কাছে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত এবং তাঁদের জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নে দেশবাসীর জন্য তাওফিক কামনা করা হয়। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বলেন, "শ্রদ্ধায়, স্মরণে ও অঙ্গীকারে—জুলাই শহীদরা চির অম্লান।...

কাউনিয়ায় ৯ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

ছবি
৫ জুলাই ২০২৬: রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর আসে যে, কাউনিয়া উপজেলার ঠাকুরদাস এলাকার বাঁধের নিচে দুই ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে রেখেছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে এসআই (নিঃ) মো. মকছেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে আটক দুই ব্যক্তির দেহ তল্লাশি চালায়। তল্লাশির সময় গ্রেপ্তার হওয়া মো. নাজির হোসেন (২০)-এর পকেট থেকে ৫ পিস এবং মো. সফিকুল ইসলাম (১৯)-এর পকেট থেকে ৪ পিসসহ মোট ৯ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ০.৯ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নাজির হোসেনের বাড়ি কাউনিয়া উপজেলার বল্লভবিষু এলাকায় এবং সফিকুল ইসলাম মূলত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে কাউনিয়ার ঠাকুরদাস এলাকায় বসবাস করেন। এ ঘটনায় এসআই (নিঃ) মো. মকছেদ আলী বাদী হয়ে ক...