জুয়া খেলার সামগ্রীসহ ২ জুয়ারী গ্রেফতার, পলাতক ৪/৫ জন

রংপুরের কাউনিয়া উপজেলায় বিশেষ অভিযানে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ দুই জুয়ারীকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ। এসময় আরও ৪/৫ জন জুয়ারী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— সুশান্ত চন্দ্র বর্মন (৪০), পিতা- ইন্দ্র মোহন, সাং- নরসিংহ এবং মোঃ মোক্তার আলী (৩৮), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- গঙ্গানারায়ন, থানা- পীরগাছা, জেলা- রংপুর।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে রাত সাড়ে ১০টার দিকে কাউনিয়া থানার এসআই (নিঃ) মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় রাত্রিকালীন মোবাইল ডিউটিতে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নের পশ্চিম শিবু বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈদ্যুতিক আলোতে টাকার বিনিময়ে জুয়া খেলা চলছে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। তবে আরও ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন চিহ্নযুক্ত জুয়া খেলার ফর্দ্দ, কাঠের ৫টি গুটি, একটি ছোট ডাবু এবং জুয়া খেলার নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউনিয়া থানায় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৫, তারিখ- ২৯ মে ২০২৬।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এডভান্স ডিটেনশন মামলার পরোয়ানা অনুযায়ী গ্রেফতার

হজ এজেন্সির মাধ্যমে আত্মসাতের অভিযোগে কাউনিয়ায় কলেজ প্রভাষক গ্রেফতার।

কাউনিয়ায় অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক গ্রেফতার।