কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাদকসেবীকে তিন মাস করে কারাদণ্ড

রংপুরের কাউনিয়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনজন মাদকসেবীকে পৃথকভাবে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (০৬ জুন ২০২৬) কাউনিয়া থানাধীন খোপাতী এলাকায় কাউনিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় মাদক সেবনের দায়ে খোপাতী এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মোঃ রেজাউল হক, মৃত মঞ্জুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী এবং চানঘাট এলাকার আব্দুল কাদেরের ছেলে মোঃ ওমর ফারুককে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমান আদালত তিনজনকে পৃথকভাবে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এডভান্স ডিটেনশন মামলার পরোয়ানা অনুযায়ী গ্রেফতার

হজ এজেন্সির মাধ্যমে আত্মসাতের অভিযোগে কাউনিয়ায় কলেজ প্রভাষক গ্রেফতার।

কাউনিয়ায় অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক গ্রেফতার।