রংপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড
রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ‘ক’ সার্কেল।
রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় রংপুর মহানগরীর হারাগাছ মেট্রো থানার হরগোবিন্দ গ্রাম, কোতয়ালী মেট্রো থানার হনুমানতলা, কালেক্টর ক্রিকেট গ্রাউন্ড মাঠের পূর্ব পাশের পুকুর এলাকা এবং ঘাঘট সোনা পার্কের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালিত হয় জেলা প্রশাসক কার্যালয়, রংপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ‘ক’ সার্কেলের পরিদর্শক এস এম এলতাস উদ্দিনের তত্ত্বাবধানে।
অভিযানে মোঃ মমিনুল ইসলাম মমিন (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় একটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল কোর্টের মাধ্যমে আটক আসামীকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক এস এম এলতাস উদ্দিন।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার