কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

রংপুরের কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি হলেন ওবায়দুল হক ওবায়ের (৩১)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার কদমতলী থানার রায়েরবাগ এলাকার মোজাহিদ নগর বালুরমাঠ সংলগ্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কাউনিয়া থানার জিডি নং-১০৭২ মূলে এসআই (নিরস্ত্র) মোঃ মনিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযানে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে করে এক ব্যক্তি মাদক বহন করছে।

সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশ সদস্যরা কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকায় অবস্থান নেয়। পরে সোর্সের তথ্য অনুযায়ী “সাবিত পরিবহন” নামের ভুরুঙ্গামারী-ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশীকালে বাসের মাঝামাঝি সিটে বসা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দুই পায়ের হাঁটুর নিচে বিশেষ কায়দায় স্কচটেপ ও লাল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ হাজার টাকা।

এসময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় কাউনিয়া থানা এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এডভান্স ডিটেনশন মামলার পরোয়ানা অনুযায়ী গ্রেফতার

হজ এজেন্সির মাধ্যমে আত্মসাতের অভিযোগে কাউনিয়ায় কলেজ প্রভাষক গ্রেফতার।

কাউনিয়ায় অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক গ্রেফতার।