কাউনিয়া থানা পুলিশ কর্তৃক ২০ বোতল মাদকদ্রব্য ফেয়ারডিলসহ ০১ জন আটক।

রংপুরের কাউনিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য ফেয়ারডিল সিরাপ ও ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

মামলার বাদী এসআই (নিরস্ত্র) মোঃ সাহানুর আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ কাউনিয়া থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন। গত ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আহসান পরিবহনের একটি বাসযোগে একজন ব্যক্তি লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বহন করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ, কাউনিয়া থানাকে অবহিত করে তার নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে কাউনিয়া থানাধীন ৫নং বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া মৌজাস্থ কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে তিস্তা-রংপুর মহাসড়কে অবস্থান গ্রহণ করা হয়।

পরবর্তীতে সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী আহসান পরিবহনের লালমনিরহাট-ঢাকাগামী যাত্রীবাহী বাস (রেজি নং- ঢাকা মেট্রো ব-১৫-৪৬৯২) সেখানে পৌঁছালে পুলিশ বাসটিকে থামানোর সংকেত দেয়। বাসে তল্লাশীকালে এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার পায়ের নিচে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২০ বোতল কোডিনযুক্ত নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত প্রতিটি বোতলে “Codeine Phosphate & Chlorpheniramine Maleate Syrup FAIRDYL 100 ml” লেখা ছিল এবং এগুলো ভারতীয় তৈরি বলে প্রাথমিকভাবে জানা যায়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ২০০০ মিলিলিটার এবং যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।

এসময় অভিযুক্তের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন-

মোঃ শহীদুল ইসলাম ওরফে অহিদুল (৪৪), পিতা-মৃত নুরুল ইসলাম ওরফে সালাম, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-দূর্গাপুর, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট।

এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা নং-১১, তারিখ-১৯/০৫/২০২৬ রুজু করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এডভান্স ডিটেনশন মামলার পরোয়ানা অনুযায়ী গ্রেফতার

হজ এজেন্সির মাধ্যমে আত্মসাতের অভিযোগে কাউনিয়ায় কলেজ প্রভাষক গ্রেফতার।

কাউনিয়ায় অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক গ্রেফতার।