ফায়ার সার্ভিসের ড্রাইভারের আত্মহত্যা: ৮৫ লাখ টাকার লেনদেনের অভিযোগ, পরিচালকের অস্বীকার
নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন গাড়িচালক মো. সিহাব উদ্দিন (পরিচিতি নম্বর: ২০০২/৪০০৬৪১) আত্মহত্যা করেছেন। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার নাংলু গ্রামের বাসিন্দা মো. মাহবুবুর রহমানের ছেলে। তার মূল কর্মস্থল ছিল বাঘাবাড়ী ঘাট নদী ফায়ার স্টেশন, শাহজাদপুর, সিরাজগঞ্জ। তবে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেনের টেলিফোনিক নির্দেশে তিনি সায়দাবাদ পাওয়ার প্ল্যান্ট ফায়ার স্টেশন, সিরাজগঞ্জে সংযুক্ত হিসেবে কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সংযুক্ত কর্মস্থলের কোয়ার্টারে নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সিহাব উদ্দিন। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ফায়ার স্টেশনের অন্যান্য সদস্যরা গোসল করতে গেলে সিহাব কক্ষে একাই ছিলেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সহকর্মীরা কক্ষে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সহকর্মীর দাবি, সিহাব কয়েকজন চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে একজন ঊর্ধ্বতন কর্ম...