পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন, জানাল ইরান

ছবি
আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন, জানাল ইরান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। আজ রোববার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়। খবর বিবিসি ও সিএনএনের। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’ রয়টার্সের প্রতিবেদনের তথ্য, আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

রংপুরে আরডিআরএসের উদ্যোগে প্রবাসফেরত যুবককে সিড মানি সহায়তা প্রদান

ছবি
রংপুরে প্রবাস থেকে ফিরে আসা এক যুবককে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ব্যবসায়িক সহায়তা প্রদান করেছে RDRS Bangladesh। “ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং ইন পারসন্স (FSTIP)” প্রকল্পের আওতায় প্রবাসফেরত আকাশ মিয়া (আইডি: RDRS_RM_4212)-কে মোবাইল সার্ভিসিং ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ ও সামগ্রী হস্তান্তর করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রংপুরে এ সহায়তা প্রদান করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে RDRS Bangladesh। এতে অর্থায়ন করছে United States Department of State (USDOS) এবং কারিগরি সহায়তা দিচ্ছে Winrock International। মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা সমমূল্যের মোবাইল সার্ভিসিং উপকরণ প্রবাসফেরত আকাশ মিয়ার হাতে তুলে দেওয়া হয়, যাতে তিনি নিজ উদ্যোগে ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে পারেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক নেছারুল হক, আইএমও সমন্বয়ক দেবাশীষ রায়, এফএসটিআইপি প্রকল্পের প্রজেক্ট অফিসার আব্দুর রহমান ও সিএম জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সহায়তা গ্রহণ শেষে আকাশ মিয়া সন্তোষ প্রকাশ করে RDRS Bangladesh-এর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সহায়তার মাধ্যমে তি...

শিবচরকে মাদকমুক্ত রাখতে ‘ঝুঁকি নিতেও প্রস্তুত’—কঠোর বার্তা এমপি হানজালার

 শিবচরকে মাদকমুক্ত রাখতে ‘ঝুঁকি নিতেও প্রস্তুত’—কঠোর বার্তা এমপি হানজালার শিবচর উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেন, কাঙ্ক্ষিতভাবে প্রশাসনের সহযোগিতা না পেলেও নিজ উদ্যোগে রাতের বেলা মাদকের বিরুদ্ধে অভিযানে নামবেন। যুবসমাজকে যেকোনো উপায়ে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাকাটা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। সভায় এমপি হানজালা বলেন, “রাতের বেলা আমি যেভাবে চাই সেভাবে যদি আপনাদের সহযোগিতা না পাই, তবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযানে নেমে যাবো।” তিনি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও সুন্দর শিবচর গড়তে প্রশাসন ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার শাইখা সুলতানা, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহউদ্দিন কাদের,...

দেশে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ছবি
দেশে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানা যায়। প্রাথমিক কর্মসূচি শুরু হচ্ছে ১৩ জেলার একটি করে ওয়ার্ডে। সুষ্ঠু ব্যবস্থাপনায় উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন। কমিটির প্রধান হচ্ছেন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। এর আগে গত রোববার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটির সভায় জানানো হয়, শুরুতে দুটি উপজেলায় পাইলট প্রকল্প চালানোর পরিকল্পনা থাকলেও তা সম্প্রসারণ করে দেশের ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে সুসংগঠিতভাবে সহায়তা দেয়া হবে। এ লক্ষ্যে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। উপকারভোগী নির্বাচন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যের মাধ্যমে করা হলেও, আর্থিক তথ্য না থাকায় নির্বাচিত ওয়ার্ডে সরেজমিন যাচাই-বাছাই করে সুবিধাভোগী চূড়ান্ত করা হবে। পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত...

জামায়াতে ইসলামীর মতো একটা কিউট পাত্রী চাই: আম্মার

ছবি
রাকসু জিএস-এর সভাপতি সালাহ উদ্দীন আম্মার জামায়াতে ইসলামীর ভূমিকার সমালোচনা করে বলেছিলেন, তিনি এমন একজন ‘পাত্রী’ খুঁজছেন যেভাবে জামায়াত বিরোধী দল হিসেবে কাজ করে। তিনি বলেন, সারাদিন বাইরে থাকবেন এবং বিরোধী দলের চাপ অনুভব করবেন না। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য প্রকাশ করেন। আম্মার উল্লেখ করেন, বাংলাদেশে বিরোধী দলগুলো যেন ‘কিউট’ হয়ে গেছে। তিনি নতুন প্রজন্মের মতই একজন জীবনসঙ্গী চান, যিনি দিনভর স্বাধীন থাকবেন, রাতে ফুল নিয়ে রোমান্টিক হবেন এবং ছোটখাটো বিষয় মাফ করবেন। তিনি রাজনীতিক পরিস্থিতিকেও বর্ণনা করেন যেন ‘কিউট মডেল’-এর মতো, যেখানে ক্ষমতাসীন দল হরতাল ডাকছে, কিন্তু বিরোধী দল বরাবরের মতো কোমলভাবে প্রতিক্রিয়া করছে। তিনি আক্ষেপ করেন, কীভাবে দেশে দায়িত্ব এবং ভূমিকা উল্টে যায়, কিন্তু নাটক থামে না। শেষে হাস্যরসে বলেন, সব মিলিয়ে তিনি এমন একজন জীবনসঙ্গীর সন্ধানে আছেন, যিনি জামায়াতের মতো ‘পাত্রী’ হিসেবে থাকবেন।

রংপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

ছবি
রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ‘ক’ সার্কেল। রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় রংপুর মহানগরীর হারাগাছ মেট্রো থানার হরগোবিন্দ গ্রাম, কোতয়ালী মেট্রো থানার হনুমানতলা, কালেক্টর ক্রিকেট গ্রাউন্ড মাঠের পূর্ব পাশের পুকুর এলাকা এবং ঘাঘট সোনা পার্কের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় জেলা প্রশাসক কার্যালয়, রংপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ‘ক’ সার্কেলের পরিদর্শক এস এম এলতাস উদ্দিনের তত্ত্বাবধানে। অভিযানে মোঃ মমিনুল ইসলাম মমিন (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় একটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে আটক আসামীকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক এস এম এলতাস উদ্দিন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

ছবি
বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া হয়। পরে বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যবর্গকে নিয়ে শহীদ মিনারে পুনরায় পুস্পস্তবক অর্পণ করেন। এর পরেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যবর্গকে নিয়ে শহীদ মিনারে পুনরায় পুস্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. বিটু

ছবি
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. বিটু প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ডা. মনোয়ারুল কাদির বিটু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্বে যোগদানের পর থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ ৬ বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)

ছবি
দীর্ঘ ৬ বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রীদের জন্য হল এবং রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ কাজের পুনরায় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এই নির্মাণকাজের উদ্বোধন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, সাবেক প্রশাসনের দুর্নীতির কারণে এই ভবনগুলোর কাজ বন্ধ ছিল। আমি যখন দায়িত্ব নিই, তখন হল এবং রিসার্চ ইনস্টিটিউটের কাজ শুরু করার জন্য আবেদন করি। পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই কাজের জন্য পুনরায় অনুমোদন দেয়। আমরা আগের ফান্ডের টাকা এবং নতুন করে ৭৭ কোটি টাকা বাজেট নিয়ে এই কাজ শুরু করতে যাচ্ছি। উপাচার্য আরও জানান, নির্মাণাধীন এই ভবন দুটিতে এখন পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়া ঠিকাদারদের কাছে থাকা অতিরিক্ত ১৫ কোটি টাকাসহ বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে বাকি নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফার্নিচার...

হেলিকপ্টারে চড়ে বরের গ্রামে এলেন চীন দেশের কনে

ছবি
হেলিকপ্টারে চড়ে বরের গ্রামে এলেন চীন দেশের কনে চীনের কনেকে নিয়ে হেলিকপ্টার মাঠে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টিকরপাড়ায় পরিবারের পক্ষ থেকে কাউকে কিছু জানানো হয়নি। তবু হেলিকপ্টারে চড়ে চীন দেশের কনে গ্রামে আসছেন—এ কথা গোপন থাকেনি। জানাজানি হয়ে গেছে আশপাশের গ্রামেও। হেলিকপ্টার ও কনেকে দেখতে গ্রামের মেঠোপথ, মাঠ পেরিয়ে অনেকেই ছুটে আসেন বরের বাড়ির কাছের মাঠে। ভিড় করেন নারী-পুরুষ, শিশুসহ নানা বয়সের মানুষ। এই প্রথম গ্রামে হেলিকপ্টার আসবে। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে হেলিকপ্টারে চড়ে আসেন চীনের কনে। এ সময় অসংখ্য মানুষ দাঁড়িয়ে হেলিকপ্টার ও কনের আসার মুহূর্তটি দেখেন। বর চীনপ্রবাসী টিকরপাড়ার সেন বাড়ির প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানি সেনের ছেলে সুকান্ত সেন এবং কনে চীনের সাংহাইয়ের বাসিন্দা ক্রিস হোয়ে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে টিকরপাড়া সেন বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সড়ক ও আশপাশের অলিগলি সাদা ও রঙিন কাপড়ে সাজানো হয়েছে। বাড়ির দক্ষিণ দিকের মাঠে লাল পতাকা টাঙিয়ে হেলিকপ্টার নামার ব্যবস্থা করা হয়...

রংপুরের মিঠাপুকুরে ১৩ বোতল ফেনসিডিল সাদৃশ্য এস্কাফ ও ফেয়ারডিলসহ যুবক গ্রেপ্তার

ছবি
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩ বোতল ফেনসিডিল সাদৃশ্য মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুরের একটি টিম ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে বিকেল ৫টা ১৫ মিনিটে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মিঠাপুকুর থানাধীন গড়ের মাথা এলাকায় গড়ের মাথা থেকে ফুলবাড়িগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে লাল মসজিদের উত্তর পাশে অবস্থিত মেসার্স সাজ্জাদ ট্রেডার্স নামীয় সার ও কীটনাশকের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি প্লাস্টিকের বাজার ব্যাগ তল্লাশি করে ভেতর থেকে মাদকদ্রব্য Eskuf (এস্কাফ) ৮ বোতল এবং Fairdyl (ফেয়ারডিল) ৫ বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট পরিমাণ ১৩ বোতল এবং মোট ওজন ১ হাজার ৩০০ মিলিলিটার বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত আসামি হলেন মোঃ লিমন মিয়া (২৩)। তিনি মৃত আবু তালেবের ছেলে এবং মোছাঃ মর্জিনা বেগমের সন্তান। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তারক...

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! হেল্পার নিহত আহত চালক

ছবি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে কার্ভাড ভ্যানের সংঘর্ষে ভ্যান চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানটির চালক। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫ টার দিকে পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামি ব্যাংকের সামনে মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম আল- আমিন (৪০)। তিনি সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় কার্ভাড ভ্যানের চালক আমিনুল ইসলাম (৪২) আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে মহাসড়কের দিনাজপুর অভিমুখে যাওয়া লেনের পাশে মাল বোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তাঁর সহকারী। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি কার্ভাড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় কার্ভাড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে কেভিন এর মধ্যে আটকে পড়ে চালক ও চালকের সহকারী।  খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারিকে মৃত ঘোষণা করেন। আহত চালককে চিকিৎসার স্বাস্থ্য কমপ্লেক্স...

কাউনিয়া"হ্যাঁ"ভোট নিয়ে তর্ক জাতীয় পার্টির কর্মীর দ্বারা ১১ দলীয় জোটের "জামায়াত" সমর্থিত কর্মীকে মারধোর

ছবি
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আলোচনা নিয়ে চায়ের আড্ডায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জাহেদুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তি। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩টার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ডের মধুপুর রোডের বাগদাদ মার্কেটে অবস্থিত সুমন্তের হোটেলে চা খেতে গিয়ে জাহেদুল ইসলাম তার প্রতিবেশি সম্পর্কীয় দুই ভাইয়ের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘হা’ ভোট দেওয়ার বিষয়ে আলোচনা করছিলেন।এ সময় অভিযোগে উল্লেখ করা হয়, সেখানে উপস্থিত জাতীয় পার্টির কর্মী ১.মোঃ রুবেল মিয়া (৪৮) ২.মোঃ সেলিম মিয়া, ৩.মোঃ শাহ জামাল গন্ডা সর্বসাং- নিজপাড়া, ডাকঘর- কাউনিয়া, থানা- কাউনিয়া, জেলা- রংপুর সহ অজ্ঞাতনামা ৪/৫ জন তাকে ‘হা’ ভোটের প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি প্রতিবাদ করলে চারজনের সহায়তায় তাকে চর-থাপ্পড়, কিল-ঘুষি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করে ধরার অভিযোগও করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, উপস্থিত লোকজন তাক...

শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন

ছবি
জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না— এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাঁদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে।’ জুলাই গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার সন্তানরাও দেশের বাইরে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার চলছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচনের পর তার প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। তিনি বলেন,  ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে?’ তারেক রহমানের সহযোগীরা বলছেন, নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের বিষয়ে বিএনপি আশাবাদী। নির্বাচনে ২৯২টি আস...

রংপুরে ৩০ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

ছবি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি রংপুর মহানগরীর তাজহাট মেট্রো থানাধীন ধর্মদাস লক্ষণপাড়া এলাকাস্থ মেসার্স মরিয়ম অটো মুড়ি ও চিড়া মিলের পূর্ব পাশে ঢাকা–রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বের রাস্তায় পরিচালনা করা হয়। এ সময় দুইজন আসামির কাছ থেকে কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। ১নং আসামির কাছ থেকে একটি কালো রঙের ট্রাভেল ব্যাগে ১৫ বোতল এবং ২নং আসামির কাছ থেকে অপর একটি কালো রঙের ট্রাভেল ব্যাগে আরও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৩০ বোতল ফেন্সিডিলের পরিমাণ ৩ লিটার। এছাড়াও জব্দ করা হয় একটি পুরাতন OnePlus Nord CE2 (Model: IV2201) মোবাইল ফোন (স্কিন টাচ ভাঙা) এবং একটি পুরাতন iPhone 8 মোবাইল ফোন। উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন— ১) মির্জা মোঃ আকাশ রহমান (২৭), পিতা- মৃত মির্জা মফিজুর রহমান, ঠিকানা- ১...

রংপুরে ডিএনসি’র অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি
রংপুর মহানগরীর তাজহাট মেট্রো থানাধীন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিচালিত অভিযানে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ১০ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালিত হয় তাজহাট মেট্রো থানাধীন ধর্মদাস লক্ষণপাড়া এলাকায় মেসার্স মরিয়ম অটো মুড়ি ও চিড়া মিলের পূর্ব পাশে ঢাকা–রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বে। এ সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘HAMIM’ নামীয় একটি বাস (রেজিঃ সিরাজগঞ্জ-ব-১১-০১৫৯) তল্লাশি করে বাসের F-3 ও F-4 সিটে বসা টিকিটবিহীন দুই যাত্রীর কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ১নং আসামীর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা (ওজন ১৫ গ্রাম) এবং ২নং আসামীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা (ওজন ৫ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২০০ পিস ইয়াবার ওজন ২০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন— ১) মোঃ ফজলুল মিয়া ওরফে টুনু (৩৫), পিতা- মৃত জমশেদ আলী, সাং- পূর্ব তিলকপাড়া, ইউনিয়ন- চেংমারী, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর। ২)...

রংপুরে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি
রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ক সার্কেল, রংপুর এর উপপরিচালক জনাব মোঃ আবু জাফর মহোদয়ের নেতৃত্বে সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬ ইং) সকাল ১০টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি রংপুর মহানগরীর মাহিগঞ্জ মেট্রো থানাধীন আমতলা বাজার এলাকায় মেসার্স নাহার ফিলিং স্টেশনের পাক রাস্তার ওপর পরিচালিত হয়। এ সময় একটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মোট ০৫ (পাঁচ) কেজি ৮০০ (আটশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি পলিথিনের ভেতরে ০৫ কেজি ২০০ গ্রাম এবং একই বস্তার ভেতরে পৃথকভাবে আরও ৬০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এছাড়াও একটি পুরাতন বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির নাম মোঃ শাহার আলী (৪৭)। তিনি মৃত খোকা আকন্দের পুত্র এবং মোছাঃ সাহারা বেগমের সন্তান। তার বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনী গ্রামে (ওয়ার্ড নং-০৩)। এ বিষয়ে মাদকদ...

মিঠাপুকুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের খ সার্কেলের উদ্যোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় মিঠাপুকুর থানাধীন জায়গীরহাট বাজার এলাকার পুরাতন গরুহাটি রাস্তার পশ্চিম পার্শ্বে, মোঃ নুরুজ্জামান বাবুলের গোডাউনের পূর্ব পাশে রাস্তার উপর। এ সময় দণ্ডায়মান অবস্থায় মোঃ আব্দুল মাবুদ ওরফে মিলনকে (২২) দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটের ভিতর থেকে গোলাপি রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৬১ (একষট্টি) পিস উদ্ধার ও জব্দ করা হয়, যার মোট ওজন ৬.১ গ্রাম। গ্রেফতারকৃত আসামি মোঃ আব্দুল মাবুদ ওরফে মিলন (২২), পিতা- মোঃ নুর ইসলাম ড্রাইভার ওরফে ভেটু, মাতা- মাহমুদা বেগম। তার বাড়ি নিশ্চিন্তপুর গ্রামে, ওয়ার্ড নং-০৭, ০৭ নং লতিফপুর ইউনিয়ন, মিঠাপুকুর থানা, রংপুর জেলা। এ ঘ...