মিঠাপুকুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের খ সার্কেলের উদ্যোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালিত হয় মিঠাপুকুর থানাধীন জায়গীরহাট বাজার এলাকার পুরাতন গরুহাটি রাস্তার পশ্চিম পার্শ্বে, মোঃ নুরুজ্জামান বাবুলের গোডাউনের পূর্ব পাশে রাস্তার উপর। এ সময় দণ্ডায়মান অবস্থায় মোঃ আব্দুল মাবুদ ওরফে মিলনকে (২২) দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসময় একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটের ভিতর থেকে গোলাপি রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৬১ (একষট্টি) পিস উদ্ধার ও জব্দ করা হয়, যার মোট ওজন ৬.১ গ্রাম।
গ্রেফতারকৃত আসামি মোঃ আব্দুল মাবুদ ওরফে মিলন (২২), পিতা- মোঃ নুর ইসলাম ড্রাইভার ওরফে ভেটু, মাতা- মাহমুদা বেগম। তার বাড়ি নিশ্চিন্তপুর গ্রামে, ওয়ার্ড নং-০৭, ০৭ নং লতিফপুর ইউনিয়ন, মিঠাপুকুর থানা, রংপুর জেলা।
এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব এস. এম. এলতাস উদ্দিন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার