রংপুরের মিঠাপুকুরে ১৩ বোতল ফেনসিডিল সাদৃশ্য এস্কাফ ও ফেয়ারডিলসহ যুবক গ্রেপ্তার
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩ বোতল ফেনসিডিল সাদৃশ্য মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুরের একটি টিম ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে বিকেল ৫টা ১৫ মিনিটে এই অভিযান পরিচালনা করে। অভিযানে মিঠাপুকুর থানাধীন গড়ের মাথা এলাকায় গড়ের মাথা থেকে ফুলবাড়িগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে লাল মসজিদের উত্তর পাশে অবস্থিত মেসার্স সাজ্জাদ ট্রেডার্স নামীয় সার ও কীটনাশকের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
এসময় একটি প্লাস্টিকের বাজার ব্যাগ তল্লাশি করে ভেতর থেকে মাদকদ্রব্য Eskuf (এস্কাফ) ৮ বোতল এবং Fairdyl (ফেয়ারডিল) ৫ বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট পরিমাণ ১৩ বোতল এবং মোট ওজন ১ হাজার ৩০০ মিলিলিটার বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন মোঃ লিমন মিয়া (২৩)। তিনি মৃত আবু তালেবের ছেলে এবং মোছাঃ মর্জিনা বেগমের সন্তান। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার