রংপুরে ডিএনসি’র অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রংপুর মহানগরীর তাজহাট মেট্রো থানাধীন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিচালিত অভিযানে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ১০ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালিত হয় তাজহাট মেট্রো থানাধীন ধর্মদাস লক্ষণপাড়া এলাকায় মেসার্স মরিয়ম অটো মুড়ি ও চিড়া মিলের পূর্ব পাশে ঢাকা–রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বে।
এ সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘HAMIM’ নামীয় একটি বাস (রেজিঃ সিরাজগঞ্জ-ব-১১-০১৫৯) তল্লাশি করে বাসের F-3 ও F-4 সিটে বসা টিকিটবিহীন দুই যাত্রীর কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে ১নং আসামীর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা (ওজন ১৫ গ্রাম) এবং ২নং আসামীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা (ওজন ৫ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২০০ পিস ইয়াবার ওজন ২০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মোঃ ফজলুল মিয়া ওরফে টুনু (৩৫), পিতা- মৃত জমশেদ আলী, সাং- পূর্ব তিলকপাড়া, ইউনিয়ন- চেংমারী, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর।
২) মোঃ মিজানুর রহমান (৩৮), পিতা- মৃত মজিবুর রহমান, সাং- খামারপাড়া, ইউনিয়ন- ময়েনপুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর।
এ ঘটনায় তাজহাট মেট্রো থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার