রংপুরে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ক সার্কেল, রংপুর এর উপপরিচালক জনাব মোঃ আবু জাফর মহোদয়ের নেতৃত্বে সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬ ইং) সকাল ১০টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি রংপুর মহানগরীর মাহিগঞ্জ মেট্রো থানাধীন আমতলা বাজার এলাকায় মেসার্স নাহার ফিলিং স্টেশনের পাক রাস্তার ওপর পরিচালিত হয়। এ সময় একটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মোট ০৫ (পাঁচ) কেজি ৮০০ (আটশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি পলিথিনের ভেতরে ০৫ কেজি ২০০ গ্রাম এবং একই বস্তার ভেতরে পৃথকভাবে আরও ৬০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এছাড়াও একটি পুরাতন বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির নাম মোঃ শাহার আলী (৪৭)। তিনি মৃত খোকা আকন্দের পুত্র এবং মোছাঃ সাহারা বেগমের সন্তান। তার বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনী গ্রামে (ওয়ার্ড নং-০৩)।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাহিগঞ্জ মেট্রো থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এডভান্স ডিটেনশন মামলার পরোয়ানা অনুযায়ী গ্রেফতার

কাউনিয়ায় অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক গ্রেফতার।

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধে যুবক খুন, প্রধান আসামী গ্রেফতার