কাউনিয়া"হ্যাঁ"ভোট নিয়ে তর্ক জাতীয় পার্টির কর্মীর দ্বারা ১১ দলীয় জোটের "জামায়াত" সমর্থিত কর্মীকে মারধোর
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আলোচনা নিয়ে চায়ের আড্ডায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জাহেদুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩টার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ডের মধুপুর রোডের বাগদাদ মার্কেটে অবস্থিত সুমন্তের হোটেলে চা খেতে গিয়ে জাহেদুল ইসলাম তার প্রতিবেশি সম্পর্কীয় দুই ভাইয়ের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘হা’ ভোট দেওয়ার বিষয়ে আলোচনা করছিলেন।এ সময় অভিযোগে উল্লেখ করা হয়, সেখানে উপস্থিত জাতীয় পার্টির কর্মী ১.মোঃ রুবেল মিয়া (৪৮) ২.মোঃ সেলিম মিয়া, ৩.মোঃ শাহ জামাল গন্ডা সর্বসাং- নিজপাড়া, ডাকঘর- কাউনিয়া, থানা- কাউনিয়া, জেলা- রংপুর সহ অজ্ঞাতনামা ৪/৫ জন তাকে ‘হা’ ভোটের প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি প্রতিবাদ করলে চারজনের সহায়তায় তাকে চর-থাপ্পড়, কিল-ঘুষি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করে ধরার অভিযোগও করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, উপস্থিত লোকজন তাকে উদ্ধার করলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগের আগে সুযোগ বুঝে প্রাণনাশের হুমকি দেন। ঘটনায় রফিকুল ইসলাম বাগদাদ ও সুমন্তসহ আরও অনেকে প্রত্যক্ষদর্শী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজমুল হক বলেন,
“একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ আপনাকে স্যার