রংপুরে ৩০ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি রংপুর মহানগরীর তাজহাট মেট্রো থানাধীন ধর্মদাস লক্ষণপাড়া এলাকাস্থ মেসার্স মরিয়ম অটো মুড়ি ও চিড়া মিলের পূর্ব পাশে ঢাকা–রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বের রাস্তায় পরিচালনা করা হয়।

এ সময় দুইজন আসামির কাছ থেকে কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। ১নং আসামির কাছ থেকে একটি কালো রঙের ট্রাভেল ব্যাগে ১৫ বোতল এবং ২নং আসামির কাছ থেকে অপর একটি কালো রঙের ট্রাভেল ব্যাগে আরও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৩০ বোতল ফেন্সিডিলের পরিমাণ ৩ লিটার।

এছাড়াও জব্দ করা হয় একটি পুরাতন OnePlus Nord CE2 (Model: IV2201) মোবাইল ফোন (স্কিন টাচ ভাঙা) এবং একটি পুরাতন iPhone 8 মোবাইল ফোন। উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন—

১) মির্জা মোঃ আকাশ রহমান (২৭), পিতা- মৃত মির্জা মফিজুর রহমান, ঠিকানা- ১৮/১, নারিন্দা লেন, ওয়ার্ড নং-৪০ (পার্ট), থানা- গেন্ডারিয়া, জেলা- ঢাকা।

২) মোঃ সোহেল (২৭), পিতা- মোঃ ফারুক, ঠিকানা- ৭৯/১, ডিস্টিলারি রোড, ওয়ার্ড নং-৪৫, থানা- গেন্ডারিয়া, জেলা- ঢাকা।

উল্লিখিত আসামিদ্বয়ের বিরুদ্ধে তাজহাট মেট্রো থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবু জাফর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এডভান্স ডিটেনশন মামলার পরোয়ানা অনুযায়ী গ্রেফতার

কাউনিয়ায় অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক গ্রেফতার।

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধে যুবক খুন, প্রধান আসামী গ্রেফতার