পোস্টগুলি

শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন

ছবি
জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না— এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাঁদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে।’ জুলাই গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার সন্তানরাও দেশের বাইরে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার চলছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচনের পর তার প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। তিনি বলেন,  ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে?’ তারেক রহমানের সহযোগীরা বলছেন, নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের বিষয়ে বিএনপি আশাবাদী। নির্বাচনে ২৯২টি আস...

রংপুরে ৩০ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

ছবি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি রংপুর মহানগরীর তাজহাট মেট্রো থানাধীন ধর্মদাস লক্ষণপাড়া এলাকাস্থ মেসার্স মরিয়ম অটো মুড়ি ও চিড়া মিলের পূর্ব পাশে ঢাকা–রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বের রাস্তায় পরিচালনা করা হয়। এ সময় দুইজন আসামির কাছ থেকে কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। ১নং আসামির কাছ থেকে একটি কালো রঙের ট্রাভেল ব্যাগে ১৫ বোতল এবং ২নং আসামির কাছ থেকে অপর একটি কালো রঙের ট্রাভেল ব্যাগে আরও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৩০ বোতল ফেন্সিডিলের পরিমাণ ৩ লিটার। এছাড়াও জব্দ করা হয় একটি পুরাতন OnePlus Nord CE2 (Model: IV2201) মোবাইল ফোন (স্কিন টাচ ভাঙা) এবং একটি পুরাতন iPhone 8 মোবাইল ফোন। উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন— ১) মির্জা মোঃ আকাশ রহমান (২৭), পিতা- মৃত মির্জা মফিজুর রহমান, ঠিকানা- ১...

রংপুরে ডিএনসি’র অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি
রংপুর মহানগরীর তাজহাট মেট্রো থানাধীন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিচালিত অভিযানে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ১০ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালিত হয় তাজহাট মেট্রো থানাধীন ধর্মদাস লক্ষণপাড়া এলাকায় মেসার্স মরিয়ম অটো মুড়ি ও চিড়া মিলের পূর্ব পাশে ঢাকা–রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বে। এ সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘HAMIM’ নামীয় একটি বাস (রেজিঃ সিরাজগঞ্জ-ব-১১-০১৫৯) তল্লাশি করে বাসের F-3 ও F-4 সিটে বসা টিকিটবিহীন দুই যাত্রীর কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ১নং আসামীর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা (ওজন ১৫ গ্রাম) এবং ২নং আসামীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা (ওজন ৫ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২০০ পিস ইয়াবার ওজন ২০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন— ১) মোঃ ফজলুল মিয়া ওরফে টুনু (৩৫), পিতা- মৃত জমশেদ আলী, সাং- পূর্ব তিলকপাড়া, ইউনিয়ন- চেংমারী, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর। ২)...

রংপুরে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি
রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ক সার্কেল, রংপুর এর উপপরিচালক জনাব মোঃ আবু জাফর মহোদয়ের নেতৃত্বে সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬ ইং) সকাল ১০টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি রংপুর মহানগরীর মাহিগঞ্জ মেট্রো থানাধীন আমতলা বাজার এলাকায় মেসার্স নাহার ফিলিং স্টেশনের পাক রাস্তার ওপর পরিচালিত হয়। এ সময় একটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মোট ০৫ (পাঁচ) কেজি ৮০০ (আটশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি পলিথিনের ভেতরে ০৫ কেজি ২০০ গ্রাম এবং একই বস্তার ভেতরে পৃথকভাবে আরও ৬০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এছাড়াও একটি পুরাতন বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির নাম মোঃ শাহার আলী (৪৭)। তিনি মৃত খোকা আকন্দের পুত্র এবং মোছাঃ সাহারা বেগমের সন্তান। তার বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনী গ্রামে (ওয়ার্ড নং-০৩)। এ বিষয়ে মাদকদ...

মিঠাপুকুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের খ সার্কেলের উদ্যোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় মিঠাপুকুর থানাধীন জায়গীরহাট বাজার এলাকার পুরাতন গরুহাটি রাস্তার পশ্চিম পার্শ্বে, মোঃ নুরুজ্জামান বাবুলের গোডাউনের পূর্ব পাশে রাস্তার উপর। এ সময় দণ্ডায়মান অবস্থায় মোঃ আব্দুল মাবুদ ওরফে মিলনকে (২২) দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটের ভিতর থেকে গোলাপি রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৬১ (একষট্টি) পিস উদ্ধার ও জব্দ করা হয়, যার মোট ওজন ৬.১ গ্রাম। গ্রেফতারকৃত আসামি মোঃ আব্দুল মাবুদ ওরফে মিলন (২২), পিতা- মোঃ নুর ইসলাম ড্রাইভার ওরফে ভেটু, মাতা- মাহমুদা বেগম। তার বাড়ি নিশ্চিন্তপুর গ্রামে, ওয়ার্ড নং-০৭, ০৭ নং লতিফপুর ইউনিয়ন, মিঠাপুকুর থানা, রংপুর জেলা। এ ঘ...

রংপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

ছবি
রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই জনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “ক” সার্কেল, রংপুর-এর উপপরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন-এর তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর-এর সম্মানিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব তমাল আজাদ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালিত হয় ১৭ জানুয়ারি ২০২৬ ইং, বিকাল ৪টা থেকে রংপুর জেলার তাবলীগ মসজিদ এলাকা, টেনিস ক্লাব মাঠ ও বাংলাদেশ ব্যাংক মোড়সহ বিভিন্ন স্থানে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ২টি মামলা দায়ের করা হয় এবং ২ জন আসামিকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোবাইল কোর্টে বিচার শেষে ১নং আসামিকে ২ (দুই) মাস এবং ২নং আসামিকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উভয় আসামিকে ১০০ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন— ১। মোঃ আহসানুর ইসলাম (৪০) ২। মোঃ বি. শিহাব ইসলাম (২৬) এ মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মোসাদ্দেক হোসেন, উপ-পরিদর্শক, মাদকদ্রব...

রংপুরে রেক্টিফাইড স্পিরিটসহ একজন গ্রেফতার

ছবি
রংপুরে মাদকবিরোধী অভিযানে ১২ বোতল অ্যালকোহলযুক্ত রেক্টিফাইড স্পিরিটসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আবু জাফর মহোদয়ের নেতৃত্বে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৫নং বালারহাট ইউনিয়নের বালারহাট বাজার এলাকার চাউল হাটিস্থ জনৈক মোঃ রফিকুল ইসলামের সুপারির দোকানের পূর্ব পাশে রাস্তার উপর। এ সময় সন্দেহভাজন মোঃ এরশাদ মিয়া (৩০) কে দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে অবৈধ অ্যালকোহলযুক্ত রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১০০ মিলিলিটার ধারণক্ষমতাসম্পন্ন ১২টি কাঁচের বোতলে সংরক্ষিত মোট ১২০০ মিলিলিটার বা ১ দশমিক ২ লিটার রেক্টিফাইড স্পিরিট। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২ হাজার ৪শ টাকা বলে জানানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ এরশাদ মিয়া (৩০)। তিনি মৃত সুলতান মিয়ার পুত্র এবং মোছাঃ সহিদা বেওয়ার সন্তান। তার বাড়ি বুজরুক ঝালাই গ্রামে, ওয়ার্ড...