রংপুরে রেক্টিফাইড স্পিরিটসহ একজন গ্রেফতার

রংপুরে মাদকবিরোধী অভিযানে ১২ বোতল অ্যালকোহলযুক্ত রেক্টিফাইড স্পিরিটসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আবু জাফর মহোদয়ের নেতৃত্বে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালিত হয় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৫নং বালারহাট ইউনিয়নের বালারহাট বাজার এলাকার চাউল হাটিস্থ জনৈক মোঃ রফিকুল ইসলামের সুপারির দোকানের পূর্ব পাশে রাস্তার উপর। এ সময় সন্দেহভাজন মোঃ এরশাদ মিয়া (৩০) কে দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে অবৈধ অ্যালকোহলযুক্ত রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১০০ মিলিলিটার ধারণক্ষমতাসম্পন্ন ১২টি কাঁচের বোতলে সংরক্ষিত মোট ১২০০ মিলিলিটার বা ১ দশমিক ২ লিটার রেক্টিফাইড স্পিরিট। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২ হাজার ৪শ টাকা বলে জানানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ এরশাদ মিয়া (৩০)। তিনি মৃত সুলতান মিয়ার পুত্র এবং মোছাঃ সহিদা বেওয়ার সন্তান। তার বাড়ি বুজরুক ঝালাই গ্রামে, ওয়ার্ড নং-০১, ৫নং বালারহাট ইউনিয়ন, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর।এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এডভান্স ডিটেনশন মামলার পরোয়ানা অনুযায়ী গ্রেফতার

হজ এজেন্সির মাধ্যমে আত্মসাতের অভিযোগে কাউনিয়ায় কলেজ প্রভাষক গ্রেফতার।

কাউনিয়ায় ১০০ পিস ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার