রংপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই জনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “ক” সার্কেল, রংপুর-এর উপপরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন-এর তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর-এর সম্মানিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব তমাল আজাদ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালিত হয় ১৭ জানুয়ারি ২০২৬ ইং, বিকাল ৪টা থেকে রংপুর জেলার তাবলীগ মসজিদ এলাকা, টেনিস ক্লাব মাঠ ও বাংলাদেশ ব্যাংক মোড়সহ বিভিন্ন স্থানে।

এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ২টি মামলা দায়ের করা হয় এবং ২ জন আসামিকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মোবাইল কোর্টে বিচার শেষে

১নং আসামিকে ২ (দুই) মাস এবং ২নং আসামিকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উভয় আসামিকে ১০০ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—

১। মোঃ আহসানুর ইসলাম (৪০)

২। মোঃ বি. শিহাব ইসলাম (২৬)

এ মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মোসাদ্দেক হোসেন, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, “ক” সার্কেল, রংপুর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এডভান্স ডিটেনশন মামলার পরোয়ানা অনুযায়ী গ্রেফতার

কাউনিয়ায় অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক গ্রেফতার।

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধে যুবক খুন, প্রধান আসামী গ্রেফতার