হজ এজেন্সির মাধ্যমে আত্মসাতের অভিযোগে কাউনিয়ায় কলেজ প্রভাষক গ্রেফতার।
রংপুরের কাউনিয়ায় হজ এজেন্সির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এক কলেজ প্রভাষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে ২০২৬) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কাউনিয়া উপজেলার মিরবাগ ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবু। তিনি উপজেলার গদাধর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে GR ২টি ও CR ৩টিসহ মোট ৫টি মামলার ওয়ারেন্ট ছিল। এসব মামলায় হজ এজেন্সির মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই কুলাঙ্গার বাচ্চাদের ফাসি দেওয়া উচিত
উত্তরমুছুন