পোস্টগুলি

রংপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

ছবি
রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই জনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “ক” সার্কেল, রংপুর-এর উপপরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন-এর তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর-এর সম্মানিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব তমাল আজাদ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালিত হয় ১৭ জানুয়ারি ২০২৬ ইং, বিকাল ৪টা থেকে রংপুর জেলার তাবলীগ মসজিদ এলাকা, টেনিস ক্লাব মাঠ ও বাংলাদেশ ব্যাংক মোড়সহ বিভিন্ন স্থানে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ২টি মামলা দায়ের করা হয় এবং ২ জন আসামিকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোবাইল কোর্টে বিচার শেষে ১নং আসামিকে ২ (দুই) মাস এবং ২নং আসামিকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উভয় আসামিকে ১০০ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন— ১। মোঃ আহসানুর ইসলাম (৪০) ২। মোঃ বি. শিহাব ইসলাম (২৬) এ মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মোসাদ্দেক হোসেন, উপ-পরিদর্শক, মাদকদ্রব...

রংপুরে রেক্টিফাইড স্পিরিটসহ একজন গ্রেফতার

ছবি
রংপুরে মাদকবিরোধী অভিযানে ১২ বোতল অ্যালকোহলযুক্ত রেক্টিফাইড স্পিরিটসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আবু জাফর মহোদয়ের নেতৃত্বে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৫নং বালারহাট ইউনিয়নের বালারহাট বাজার এলাকার চাউল হাটিস্থ জনৈক মোঃ রফিকুল ইসলামের সুপারির দোকানের পূর্ব পাশে রাস্তার উপর। এ সময় সন্দেহভাজন মোঃ এরশাদ মিয়া (৩০) কে দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে অবৈধ অ্যালকোহলযুক্ত রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১০০ মিলিলিটার ধারণক্ষমতাসম্পন্ন ১২টি কাঁচের বোতলে সংরক্ষিত মোট ১২০০ মিলিলিটার বা ১ দশমিক ২ লিটার রেক্টিফাইড স্পিরিট। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২ হাজার ৪শ টাকা বলে জানানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ এরশাদ মিয়া (৩০)। তিনি মৃত সুলতান মিয়ার পুত্র এবং মোছাঃ সহিদা বেওয়ার সন্তান। তার বাড়ি বুজরুক ঝালাই গ্রামে, ওয়ার্ড...

মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে রংপুর–৪ আসনে আখতার হোসেনের নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা

ছবি
রংপুর–৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা করেছেন জনাব আখতার হোসেন। নির্ধারিত দিনে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। মনোনয়নপত্র উত্তোলনের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জনাব আখতার হোসেন বলেন, রংপুর–৪ আসনের জনগণের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এলাকার জনগণ তাঁদের ভালোবাসা ও সমর্থন দিয়ে তাঁকে বিজয়ী করবেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, জনাব আখতার হোসেন একজন জনবান্ধব, সৎ ও দায়িত্বশীল নেতা হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়। তাঁর নেতৃত্বে রংপুর–৪ আসনে উন্নয়ন ও পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে রংপুর–৪ আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন স...

ফসলি জমির মাটি কেটে বাণিজ্য, ইটভাটায় বিক্রি—এলাকাবাসীর ক্ষোভ

ছবি
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চৈতার মোড় বাজারসংলগ্ন এলাকায় ফসলি জমির মাটি কেটে অবাধে বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে, যার ফলে নষ্ট হচ্ছে ফসলি জমি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের কোটি টাকার সড়ক-মহাসড়ক। এলাকাবাসী জানান, ভারী ট্রাক ও ডাম্পারের অবাধ চলাচলে এলাকার রাস্তাঘাট দ্রুত ভেঙে পড়ছে। পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হওয়ায় কৃষিকাজে মারাত্মক প্রভাব পড়ছে। এতে করে পরিবেশগত ভারসাম্যও হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয়রা আরও বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় একটি চক্র প্রকাশ্যে মাটি কেটে ব্যবসা চালিয়ে যাচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কৃষি ও যোগাযোগ অবকাঠামোর ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে অভিযুক্ত মাটি খেকোরা দাবি করেন, “উচু জায়গা নিচু করার জন্য আমরা মাটি কিনেছি। এতে সরকারের কোনো ক্ষতি হচ্ছে না।” তবে এলাকাবাসীর দাবি, এ বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা অবিলম্বে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন...

কাউনিয়া উপজেলা যুব অধিকার পরিষদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ছবি
বাংলাদেশ যুব অধিকার পরিষদ, রংপুর জেলা শাখার আওতাধীন কাউনিয়া উপজেলা যুব অধিকার পরিষদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি আগামী( ৬)মাস মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে সোমবার অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সভাপতি (ভারপ্রাপ্ত): মোঃ কাদের আনছারি শিমুল সাধারণ সম্পাদক: মোঃ কামরুজ্জামান সাংগঠনিক সম্পাদক: মোঃ টিটুল ইসলাম টুটুল ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ বরকত ইসলাম ঘোষিত আংশিক কমিটির দায়িত্বপ্রাপ্তরা সভাপতি: মোশরেকুল ইসলাম মামুন সিনিয়র সহ-সভাপতি: মোঃ জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক: মোঃ হারুন অর রশিদ সাংগঠনিক সম্পাদক: মোঃ সোহাগ খান এ ছাড়াও মোট ৬৪ সদস্যের একটি বিস্তৃত কমিটিও অনুমোদিত হয়েছে।নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে জেলা কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, কাউনিয়া উপজেলা যুব অধিকার পরিষদ আগামী দিনে আরো সুসংগঠিত, গতিশীল ও অধিকার-সচেতন যুব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কাউনিয়ায় মৃত পথযাত্রী স্ত্রীকে বাঁচাতে অসহায় স্বামীর নির্মম আকুতি।

ছবি
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামের অসহায় ও দুস্থ একজন স্বামী মোঃ নুর ইসলাম (৫০) পিতা মৃত আমেজ আলী। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে গরীব অসহায় দিনমজুর নুর ইসলাম সংসারের ব্যয় নির্বাহ করতেই হিমশিম খায়। এরই মধ্যে গত একবছর আগে স্ত্রী মর্জিনা বেগম দুরারোগ্য শারীরিক পচন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। শুরুতে মর্জিনা বেগমের পায়ে পচন ধরা পরে। ধীরেধীরে তা পা বেয়ে উপরে উঠছে এবং ক্রমশঃ ছড়িয়ে পরছে সারা শরীরে। দীর্ঘ এই এক বছরে স্ত্রীর চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দিনমজুর নুর ইসলাম নিঃস্ব প্রায়। বিশেষ করে উচ্চ মূল্যের ঔষধ, ইনজেকশন, স্যালাইন কেনার সামর্থ্য নুর ইসলামের নেই। ডাক্তার বলেছে স্ত্রী মর্জিনাকে বাঁচাতে হলে অপারেশন করে শরীর থেকে পা বিচ্ছিন্ন করতে হবে। কিন্তু গরীব দিনমজুর নুর ইসলামের সে সামর্থ্য নেই। তাই অসহায় স্বামী নুর ইসলাম স্ত্রীকে বাঁচাতে সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। নুর ইসলাম এর মোবাইল নাম্বার ০১৭৩১-৬৯৬৭৭৯ (বিকাশ)। সকলের সামান্য সহযোগিতাই কেবল পারে অসহায় স্বামী নুর ইসলামের স্ত্রীকে বাঁচাতে।

শ্রমজীবী নারীদের জিম্মি করে কর্মবিমুখ করার পাঁয়তারার প্রহসন থেকে কালিয়াকৈর মুক্তি চায়

ছবি
কালিয়াকৈরের শ্রমিক মহল্লায় এক অজানা আতঙ্কের জন্ম নিয়েছে। একটি ষড়যন্ত্রমূলক কর্মসূচির মাধ্যমে স্থানীয় শ্রমিকদের, বিশেষত নারী শ্রমিকদের কাজে বাধা দেয়ার চেষ্টা চলছে। এ অভিযানে সুরক্ষিত স্থানে শত্রুপক্ষ গোপনে তাদের পাতা ফাঁদে ফেলার জন্য সরাসরি হাত প্রসারিত করেছেন, বিএনপির সেন্ট্রাল নেতাদের কাছে নিজের মিথ্যা প্রপাগাণ্ডা পৌঁছানোর পাঁয়তারা নিয়ে সাবেক মেয়র মজিবুর রহমান। দুঃখজনকভাবে, এই কাজের জন্য তিনি নির্দোষ শ্রমিকদের কাজে ব্যাঘাত সৃষ্টি করছেন। অভিযোগ উঠেছে, মজিবুর রহমান ও তার মিত্ররা বিভিন্ন ফ্যাক্টরির মালিকদের জিম্মি করে শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করছেন, যাতে তারা বাধ্য হয়ে একটি ভোটারবিহীন মিছিলে অংশগ্রহণ করেন। এতে শুধু শ্রমিকদের দুর্ভোগই বাড়ছে না, বরং তাদের কর্মসংস্থানও বিপদে পড়ছে। এ প্রক্রিয়ার মাধ্যমে শ্রমিকদের মৌলিক অধিকার ও মর্যাদাকে পদদলিত করা হচ্ছে।কালিয়াকৈরবাসী এ ষড়যন্ত্রের বিরুদ্ধে এক সুরে বলছেন, ‘‘মজিবুর রহমানের এ ধরনের প্রতারণামূলক মিছিলের কারণে বিএনপির সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভ্রান্ত হবেন না।শ্রমিকরা কোনো রাজনৈতিক ফাঁদে পড়তে চান না। তারা শুধু তাদের অধিকার চায়, যা হলো কাজের ...