ফসলি জমির মাটি কেটে বাণিজ্য, ইটভাটায় বিক্রি—এলাকাবাসীর ক্ষোভ

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চৈতার মোড় বাজারসংলগ্ন এলাকায় ফসলি জমির মাটি কেটে অবাধে বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে, যার ফলে নষ্ট হচ্ছে ফসলি জমি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের কোটি টাকার সড়ক-মহাসড়ক।
এলাকাবাসী জানান, ভারী ট্রাক ও ডাম্পারের অবাধ চলাচলে এলাকার রাস্তাঘাট দ্রুত ভেঙে পড়ছে। পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হওয়ায় কৃষিকাজে মারাত্মক প্রভাব পড়ছে। এতে করে পরিবেশগত ভারসাম্যও হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়রা আরও বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় একটি চক্র প্রকাশ্যে মাটি কেটে ব্যবসা চালিয়ে যাচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কৃষি ও যোগাযোগ অবকাঠামোর ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে অভিযুক্ত মাটি খেকোরা দাবি করেন, “উচু জায়গা নিচু করার জন্য আমরা মাটি কিনেছি। এতে সরকারের কোনো ক্ষতি হচ্ছে না।”

তবে এলাকাবাসীর দাবি, এ বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা অবিলম্বে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এডভান্স ডিটেনশন মামলার পরোয়ানা অনুযায়ী গ্রেফতার

হজ এজেন্সির মাধ্যমে আত্মসাতের অভিযোগে কাউনিয়ায় কলেজ প্রভাষক গ্রেফতার।

কাউনিয়ায় অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক গ্রেফতার।