পোস্টগুলি

জানুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রংপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

ছবি
রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই জনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “ক” সার্কেল, রংপুর-এর উপপরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন-এর তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর-এর সম্মানিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব তমাল আজাদ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালিত হয় ১৭ জানুয়ারি ২০২৬ ইং, বিকাল ৪টা থেকে রংপুর জেলার তাবলীগ মসজিদ এলাকা, টেনিস ক্লাব মাঠ ও বাংলাদেশ ব্যাংক মোড়সহ বিভিন্ন স্থানে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ২টি মামলা দায়ের করা হয় এবং ২ জন আসামিকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোবাইল কোর্টে বিচার শেষে ১নং আসামিকে ২ (দুই) মাস এবং ২নং আসামিকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উভয় আসামিকে ১০০ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন— ১। মোঃ আহসানুর ইসলাম (৪০) ২। মোঃ বি. শিহাব ইসলাম (২৬) এ মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মোসাদ্দেক হোসেন, উপ-পরিদর্শক, মাদকদ্রব...

রংপুরে রেক্টিফাইড স্পিরিটসহ একজন গ্রেফতার

ছবি
রংপুরে মাদকবিরোধী অভিযানে ১২ বোতল অ্যালকোহলযুক্ত রেক্টিফাইড স্পিরিটসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আবু জাফর মহোদয়ের নেতৃত্বে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৫নং বালারহাট ইউনিয়নের বালারহাট বাজার এলাকার চাউল হাটিস্থ জনৈক মোঃ রফিকুল ইসলামের সুপারির দোকানের পূর্ব পাশে রাস্তার উপর। এ সময় সন্দেহভাজন মোঃ এরশাদ মিয়া (৩০) কে দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে অবৈধ অ্যালকোহলযুক্ত রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১০০ মিলিলিটার ধারণক্ষমতাসম্পন্ন ১২টি কাঁচের বোতলে সংরক্ষিত মোট ১২০০ মিলিলিটার বা ১ দশমিক ২ লিটার রেক্টিফাইড স্পিরিট। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২ হাজার ৪শ টাকা বলে জানানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ এরশাদ মিয়া (৩০)। তিনি মৃত সুলতান মিয়ার পুত্র এবং মোছাঃ সহিদা বেওয়ার সন্তান। তার বাড়ি বুজরুক ঝালাই গ্রামে, ওয়ার্ড...