পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে রংপুর–৪ আসনে আখতার হোসেনের নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা

ছবি
রংপুর–৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা করেছেন জনাব আখতার হোসেন। নির্ধারিত দিনে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। মনোনয়নপত্র উত্তোলনের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জনাব আখতার হোসেন বলেন, রংপুর–৪ আসনের জনগণের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এলাকার জনগণ তাঁদের ভালোবাসা ও সমর্থন দিয়ে তাঁকে বিজয়ী করবেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, জনাব আখতার হোসেন একজন জনবান্ধব, সৎ ও দায়িত্বশীল নেতা হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়। তাঁর নেতৃত্বে রংপুর–৪ আসনে উন্নয়ন ও পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে রংপুর–৪ আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন স...

ফসলি জমির মাটি কেটে বাণিজ্য, ইটভাটায় বিক্রি—এলাকাবাসীর ক্ষোভ

ছবি
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চৈতার মোড় বাজারসংলগ্ন এলাকায় ফসলি জমির মাটি কেটে অবাধে বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে, যার ফলে নষ্ট হচ্ছে ফসলি জমি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের কোটি টাকার সড়ক-মহাসড়ক। এলাকাবাসী জানান, ভারী ট্রাক ও ডাম্পারের অবাধ চলাচলে এলাকার রাস্তাঘাট দ্রুত ভেঙে পড়ছে। পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হওয়ায় কৃষিকাজে মারাত্মক প্রভাব পড়ছে। এতে করে পরিবেশগত ভারসাম্যও হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয়রা আরও বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় একটি চক্র প্রকাশ্যে মাটি কেটে ব্যবসা চালিয়ে যাচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কৃষি ও যোগাযোগ অবকাঠামোর ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে অভিযুক্ত মাটি খেকোরা দাবি করেন, “উচু জায়গা নিচু করার জন্য আমরা মাটি কিনেছি। এতে সরকারের কোনো ক্ষতি হচ্ছে না।” তবে এলাকাবাসীর দাবি, এ বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা অবিলম্বে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন...

কাউনিয়া উপজেলা যুব অধিকার পরিষদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ছবি
বাংলাদেশ যুব অধিকার পরিষদ, রংপুর জেলা শাখার আওতাধীন কাউনিয়া উপজেলা যুব অধিকার পরিষদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি আগামী( ৬)মাস মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে সোমবার অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সভাপতি (ভারপ্রাপ্ত): মোঃ কাদের আনছারি শিমুল সাধারণ সম্পাদক: মোঃ কামরুজ্জামান সাংগঠনিক সম্পাদক: মোঃ টিটুল ইসলাম টুটুল ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ বরকত ইসলাম ঘোষিত আংশিক কমিটির দায়িত্বপ্রাপ্তরা সভাপতি: মোশরেকুল ইসলাম মামুন সিনিয়র সহ-সভাপতি: মোঃ জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক: মোঃ হারুন অর রশিদ সাংগঠনিক সম্পাদক: মোঃ সোহাগ খান এ ছাড়াও মোট ৬৪ সদস্যের একটি বিস্তৃত কমিটিও অনুমোদিত হয়েছে।নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে জেলা কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, কাউনিয়া উপজেলা যুব অধিকার পরিষদ আগামী দিনে আরো সুসংগঠিত, গতিশীল ও অধিকার-সচেতন যুব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।